সভাপতির বানী

“কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়”টি রাজবাড়ী সদর উপজেলাধীন বসন্তপুর ইউনিয়নের নিভৃত পল্লী ‘কোলা’ গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পেরিয়ে “কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়” আজ এক আদর্শ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃত। ভৌগলিক অবস্থানের কারণে এই বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। তৎকালীন সময়ে ১০ কিঃ মিঃ এর মধ্যে আর কোন মাধ্যমিক বিদ্যালয় ছিলো না। ‘কোলা’ গ্রামের একজন কীর্তিমান ব্যক্তিত্ব মরহুম জালাল উদ্দিন বিশ্বাস ও তার সহচর কিছু ব্যক্তি অনুধাবন করেছিলেন যে, এই অঞ্চলের উন্নয়ন করতে হলে একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা অনিবার্য। তাদের দূরদর্শী চিন্তা ও অক্লান্ত পরিশ্রম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের দান-অনুদানে ১৯৬৬ খ্রীষ্টাব্দে গড়ে উঠে “কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়”। কালের পরিক্রমায় আজ এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সংখ্যা প্রায় ১২০০ জন। বিগত পঞ্চাশ বছরে এই বিদ্যালয় থেকে শিক্ষাগ্রহন করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন বহু গুণীজন। দেশে-বিদেশে বহু গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন অনেকে। বিদ্যালয়টিতে বর্তমানে তথ্যপ্রযুক্তি বিষয়সহ জাতীয় পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা মহামারির ( কোভিড-১৯ ) ভায়াল আগ্রাসন মোকাবিলায় অত্র বিদ্যালয়ে দক্ষ শিক্ষকগন অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালনা করে রাজবাড়ী জেলা তথা সারা বাংলাদেশে শিক্ষা বিস্তারে অগ্রনী ভূমিকা পালন করেছেন। যার ফলে শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত না হয়েও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে প্রাক্তন শিক্ষক মণ্ডলী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা আমার একান্ত কাম্য।


কাজী ইরাদত আলী
সভাপতি
কার্যনির্বাহী পরিষদ
কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়

পোস্টঃ উদয়পুর, উপজেলাঃ রাজবাড়ী সদর , জেলাঃ রাজবাড়ী, বিভাগঃ ঢাকা, বাংলাদেশ

+08801722985980

info@aboutme.com

এমপিও কোড: ৩৩০৪০৫১৩০২

© All Rights Reserved © কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়

Developed by Md. Shahin Bhuyan