
শিক্ষাই জাতীর মেরুদন্ড। তবে, সে শিক্ষা হতে হবে সু-শিক্ষা। যা, প্রতিটি ব্যক্তিই তার মৌলিক অধিকার হিসেবে অর্জন করবে। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের
মাধ্যমেই বিশ্ব এগিয়ে যাবে তার নতুন গন্তব্যে, শিক্ষায় যোগ হবে নতুন মাত্রা। যা বাস্তবায়িত হবে আমাদের মত শিক্ষকদের হাতে। কোলা গ্রামের একজন গুণগ্রাহী ব্যক্তি মরহুম জালাল উদ্দিন বিশ্বাস ও তার সহচর কিছু শিক্ষানুরাগী
ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টা আর নিঃস্বার্থ দানশীলতার কারণে রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন বসন্তপুর ইউনিয়নের অনগ্রসর নিভৃত পল্লীতে “কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়” আজ বসন্তপুর ইউনিয়নের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে পরিগণিত।
আমরা সময়ের সাথে তাল মিলিয়ে নবীনদের দিতে চাই নতুনত্বের আস্বাদন, এগিয়ে চলার অদম্য সাহস। তাদের চলার পথে দ্বীপশিখা নিয়ে আমাদের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী সর্বদা সচেষ্ট রয়েছেন। সময়ের চাওয়াকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা শিক্ষার্থীদের
সারা বছর উপহার দিই প্রযুক্তি নির্ভর আর বাস্তব ভিত্তিক শিক্ষা। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে আইসিটি ডিজিটাল ল্যাব, যা প্রযুক্তি নির্ভর শিক্ষাকে তরান্বিত
করছে। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলাসহ নানাবিধ সহশিক্ষা কার্যক্রম। সেই সাথে ২০২৩ খ্রিষ্টাব্দে এসে বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সকলের জন্য সংযুক্ত করা হলো তথ্য ভান্ডার স্বরুপ একটি ডায়নামিক ওয়েবসাইট (www.kolasadaruddinhighschool.edu.bd)।
যাতেকরে শিক্ষার্থীসহ সকলেই বিদ্যালয়ের বিভিন্ন তথ্য ঘরে বসেই দেখতে পারেন। আগামীর প্রজন্ম এগিয়ে যাক এক অনাবিল সুন্দর দিগন্তের পথে, এই আমাদের প্রত্যাশা।
মোঃ ফরহাদ হোসেন
প্রধান শিক্ষক
কোলা সদর উদ্দিন
উচ্চ বিদ্যালয়
পোস্টঃ উদয়পুর, উপজেলাঃ রাজবাড়ী সদর , জেলাঃ রাজবাড়ী, বিভাগঃ ঢাকা, বাংলাদেশ
+08801722985980
info@aboutme.com
এমপিও কোড: ৩৩০৪০৫১৩০২
© All Rights Reserved © কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়
Developed by Md. Shahin Bhuyan